মা হারালেন বাক্কো সাধারণ সম্পাদক

৮ জুন, ২০২৪ ২১:১৯  

না ফেরার দেশে পড়ি জমিয়েছেন বাক্কো সাধারণ সম্পাদক ও ফিফোটেক সত্বাধিকারী তৌহিদ হোসেন এর জননী ফাতেমা হোসেন। শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যু কালে তিনি স্বামী বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন এবং এক ছেলে, এক মেয়ে, নাতি নাতনি এবং বহুগুণগ্রাহী ও শুভাকাংক্ষি রেখে গেছেন। ঢাকাতেই ছেলের সঙ্গে বসবাস করতেন।

রবিবার (৯ জুন ২০২৪) মরহুমার প্রথম নামাজে জানাজা বাদ যোহর আফতাব নগর ব্লক-বি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ এবং দ্বিতীয় নামাজে জানাজা বাদ আছর বনানী কবরস্থানের ৩ নম্বর গেইটের পাশে অবস্থিত গুলশান সোসাইটি মসজিদে (নর্থ) অনুষ্ঠিত হবে। বনানী কবরস্থানেই চির নিদ্রায় শায়িত হবেন তিনি ।

তার মৃত্যুতে গীভর শোক ও সমবেদনা জানিয়েছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠন ই-ক্যাব, বেসিস, বিসিএসসহ বিভিন্ন বণিক সংগঠনের নেতারা। এরমধ্যে বাক্কো পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। এছাড়াও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক জ্ঞাপন করেছে বাংলাদেশে আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।